ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

অভিবাসী সংকট: স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, সীমান্ত কঠোর

স্পেনের সিউতা ছিটমহলে বিপুল সংখ্যক অনিয়মিত অভিবাসীর প্রবেশের ঘটনায় জরুরি পদক্ষেপ হিসেবে ইতালির সরকার স্পেনের সঙ্গে তাদের শেনজেন চুক্তি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে, ইতালি স্পেনের সঙ্গে আকাশ ও সমুদ্রপথে সীমান্ত নিয়ন্ত্রণও জোরদার করেছে।

ইতালির বার্তা সংস্থা এএনএসএ সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রায় ৫০ হাজার অনিয়মিত অভিবাসী সিউতা ছিটমহলে প্রবেশ করার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা বিশ্লেষণ কমিটির মূল্যায়ন শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউরোপের সীমান্ত রক্ষার জন্য শেনজেন চুক্তি সাময়িকভাবে স্থগিত করা একটি ‘অপরিহার্য সিদ্ধান্ত’। তিনি বলেন, এটি ইউরোপীয় চুক্তির অধীনে অনুমোদিত একটি ব্যবস্থা এবং বর্তমান পরিস্থিতিতে এটি ছাড়া গত্যন্তর ছিল না।

তাজানি আরও বলেন, সিউতার সাম্প্রতিক ঘটনা এটিই প্রমাণ করে যে, ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত ব্যবস্থাপনা একটি সম্মিলিত দায়িত্ব। তিনি অনিয়ন্ত্রিত অভিবাসন, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এবং সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলার জন্য সদস্য রাষ্ট্রগুলোর সমন্বিত উদ্যোগের উপর জোর দেন।

অন্যদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সিউতায় গণহারে অভিবাসীদের প্রবেশকে ‘স্পেনের ভূখণ্ডের উপর আক্রমণ’ এবং ‘দেশের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন। তিনি যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিউতায় প্রবেশ করা প্রায় ৫০ হাজার অভিবাসীর মধ্যে ৪৮ হাজারেরও বেশি ইতোমধ্যে মরক্কোতে ফিরে গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র প্রাপ্তি রোধে কঠোর অবস্থানে ট্রাম্প, সামরিক অভিযানের অঙ্গীকার

অভিবাসী সংকট: স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, সীমান্ত কঠোর

আপডেট সময় : ০৭:২৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬