ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থন

গাজা শান্তি চুক্তির খসড়া প্রস্তাবকে উষ্ণ স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন যে, এই উদ্যোগ ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি স্বাধীন, সার্বভৌম ও ভৌগোলিকভাবে সংযুক্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ প্রশস্ত করবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শরিফ উল্লেখ করেন, পাকিস্তান আশা করে, চলমান এই প্রচেষ্টা ফিলিস্তিনিদের বৈধ অধিকার বাস্তবায়নে সহায়ক হবে। তিনি আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রটি ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়া উচিত এবং পূর্ব জেরুজালেম (আল-কুদস আল-শরিফ) হবে এর রাজধানী।

গাজায় দীর্ঘদিনের সংঘাতের অবসান এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত সাম্প্রতিক এই শান্তি উদ্যোগকে আন্তর্জাতিক মহল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। পাকিস্তান দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি তাদের অবিচল সমর্থন জানিয়ে আসছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গণমাধ্যমে আস্থার সংকট তীব্র, বহু সাংবাদিকের চাকরিচ্যুতি

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থন

আপডেট সময় : ০৩:২৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬