সৌদি আরব গাজায় ইসরায়েলের যুদ্ধ সম্পূর্ণ বন্ধের লক্ষ্যে প্রস্তুতকৃত একটি খসড়া শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে। রিয়াদ এই ঐতিহাসিক পদক্ষেপকে সংকট সমাধানের পথে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে আখ্যায়িত করেছে।
সৌদি আরবের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, এই চুক্তির আওতায় অবরুদ্ধ গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণাঙ্গ প্রত্যাহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সেখানে আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী (আইএসএফ) মোতায়েন, ত্রাণসহায়তার নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা এবং ধ্বংসপ্রাপ্ত গাজার পুনর্গঠন ত্বরান্বিত করার ওপর গুরুত্ব আরোপ করেছে দেশটি।
সৌদি কর্তৃপক্ষ আরো জানায়, এই চুক্তিটি এমন একটি প্রক্রিয়ার সূচনা করা উচিত, যা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার আদায়ের পথ সুগম করবে। বিশেষ করে তাদের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি নিশ্চিত হওয়াই এর চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত।
রিপোর্টারের নাম 






















