ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

মানিকছড়িতে ১৮ বছর পর বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল: নতুন নেতৃত্বে দল পুনর্গঠন ও তৃণমূলে শক্তিশালীকরণের বার্তা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল দীর্ঘ দেড় যুগ পর জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলা অডিটোরিয়াম মাঠে অনুষ্ঠিত এই কাউন্সিলে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়, যা ক্ষমতাসীন বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে।

কাউন্সিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। এছাড়াও জেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া সরকারি উন্নয়নের বরাদ্দ যথাযথ স্থানে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি অসহায় ও দরিদ্র মানুষের যেন কোনো ধরনের হয়রানি বা দুর্ভোগ না হয়, সেদিকে সবাইকে নজর রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, নতুন নেতৃত্বে গঠিত বিএনপির কমিটি তৃণমূলে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করবে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নেই।

পরে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মানিকছড়ি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোশাররফ হোসেন প্রধান অতিথির অনুমতিক্রমে নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে মো. হাবিবুর রহমান হাবিবকে সভাপতি, মো. মীর হোসেনকে সাধারণ সম্পাদক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মো. নুরুজ্জামান মাস্টারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। একই সাথে ১০১ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপির কমিটিও ঘোষণা করা হয়। দীর্ঘ ১৮ বছর পর এই কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গণমাধ্যমে আস্থার সংকট তীব্র, বহু সাংবাদিকের চাকরিচ্যুতি

মানিকছড়িতে ১৮ বছর পর বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিল: নতুন নেতৃত্বে দল পুনর্গঠন ও তৃণমূলে শক্তিশালীকরণের বার্তা

আপডেট সময় : ০৪:২৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬