ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

‘জুলাই গণহত্যার বিচার ও সনদ বাস্তবায়ন হোক’: বিএনপি সরকারকে খেলাফত যুব মজলিসের হুঁশিয়ারি

বিগত ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের শহীদদের বিচার এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ঢাকা মহানগর দক্ষিণ। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় ও নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে পুনরায় পল্টন মোড়ে গিয়ে এই কর্মসূচি শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান বলেন, জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি বর্তমান সরকারের জন্য শুভকর হবে না। তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০২৪ সালে ছাত্র-জনতা রাজপথে নেমে বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। অসংখ্য শহীদদের রক্ত ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে দেশের রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি হয়েছে।

মাওলানা ফজলুর রহমান বলেন, যারা আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হবে। জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি হুঁশিয়ারি দেন, শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা জাতি মেনে নেবে না।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হুসাইন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অপূর্ণ, বর্তমান সরকারও ফ্যাসিবাদী পথে: জামায়াত

‘জুলাই গণহত্যার বিচার ও সনদ বাস্তবায়ন হোক’: বিএনপি সরকারকে খেলাফত যুব মজলিসের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৮:৫৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬