ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কিশোর গ্যাং দমনে খেলাধুলার গুরুত্ব: সংসদ সদস্যের আহ্বান

ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, সঠিক যত্ন ও পরিচর্যা নিশ্চিত করা গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা অপরাধপ্রবণতা থেকে বেরিয়ে এসে দেশের সেবায় বড় সম্পদে পরিণত হতে পারে।

শুক্রবার (আজ) বিকালে রাজধানীর মহাখালীর বিজি প্রেস মাঠে অনুষ্ঠিত জুলাই স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও সবল হিসেবে গড়ে তুলতে নিয়মিত ব্যায়াম ও খেলাধুলার অভ্যাস গড়ে তোলা জরুরি। একই সঙ্গে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে বছরব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা ও ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিবাসী সংকট: স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি, সীমান্ত কঠোর

কিশোর গ্যাং দমনে খেলাধুলার গুরুত্ব: সংসদ সদস্যের আহ্বান

আপডেট সময় : ০৬:২৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬