চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর একটি ক্যাম্পে হামলা এবং একটি নির্মাণাধীন ক্যাম্প এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। এই মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনশ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আটক করা পাঁচজনকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। উসকানি দিয়ে সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি সাধন, পুলিশের কাজে বাধা ও বিস্ফোরণসহ বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে।
এর আগে, সলিমপুরের আলীনগর স্কুলে অবস্থিত যৌথ বাহিনীর একটি ক্যাম্পে সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাল্টা গুলি চালালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই গোলাগুলির ঘটনা।
গোলাগুলি চালানোর পাশাপাশি সন্ত্রাসীরা নির্মাণাধীন একটি ক্যাম্প ভেঙে দেয়। এমনকি মূল সড়কের বিভিন্ন স্থানে রাস্তা কেটে চলাচলের অনুপযোগী করা হয়, যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে।
রিপোর্টারের নাম 





















