ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সুনামগঞ্জে আধিপত্যের লড়াই: সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইছহাকপুর গ্রামে জমি ও জলমহাল নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে পায়েল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেলে আওয়াল নূর ও সাইদুর মিয়ার পরিবারের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে কথা-কাটাকাটি থেকে শুরু হওয়া বিবাদ একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে রূপ নেয়।

সংঘর্ষে পায়েল মিয়া ঘটনাস্থলেই টেটাবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তাহেরা বেগমকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়াল নূর ও সাইদুর মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও জলমহাল নিয়ে বিরোধ চলে আসছে এবং এ সংক্রান্ত একাধিক মামলা বর্তমানে আদালত ও থানায় বিচারাধীন রয়েছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান জানান, পূর্ব বিরোধের জের ধরেই এই সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সুনামগঞ্জে আধিপত্যের লড়াই: সংঘর্ষে যুবক নিহত, আহত ১০

আপডেট সময় : ০১:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬