ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ঈদের আগে দেড় হাজার কারখানায় বকেয়া বেতন-বোনাস

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও দেশের প্রায় দেড় হাজার শিল্পকারখানায় এখনও বোনাস পরিশোধ করা হয়নি। এর মধ্যে পোশাক ও টেক্সটাইল খাতের ৪০৯টি কারখানা রয়েছে। এছাড়া ১৬২টি কারখানায় এপ্রিল মাসের বেতনও বকেয়া রয়ে গেছে।

শিল্পাঞ্চল পুলিশের তথ্য অনুযায়ী, তাদের আওতাধীন ১০ হাজার ২৩৮টি কারখানার মধ্যে প্রায় ১৫ শতাংশ প্রতিষ্ঠানেই বোনাস বকেয়া রয়েছে। যদিও পোশাক মালিকদের সংগঠনগুলোর দাবি, তাদের সদস্যভুক্ত অধিকাংশ কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে। মূলত বিজিএমইএ বা বিকেএমইএ-এর সদস্য নয় এমন অনেক প্রতিষ্ঠানেই আর্থিক সংকটের কারণে এই বকেয়া তৈরি হয়েছে। শ্রমিকরা ঈদের ছুটিতে বাড়ি ফেরার আগে বকেয়া টাকা পাওয়ার জন্য উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মন্ত্রীরাও সংসদে মিথ্যা কথা বলেন’: এটিএম আজহারুল ইসলাম

ঈদের আগে দেড় হাজার কারখানায় বকেয়া বেতন-বোনাস

আপডেট সময় : ০৯:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬