ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে বগুড়ার বিতর্কিত দুই ইউনিয়নের নাম বদলের প্রক্রিয়া শুরু

বগুড়ার মোকামতলা উপজেলায় নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়ন দুটির নাম পরিবর্তন করা হচ্ছে। এই বিষয়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। শুক্রবার বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে এই তথ্য প্রকাশ পায়।

মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর থেকেই জেলা প্রশাসন ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসনের সূত্র জানিয়েছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর সকল প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং নবগঠিত মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এর আওতায় শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি ইউনিয়ন’ এবং মোকামতলা উপজেলায় ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ ও ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ নামে চারটি নতুন ইউনিয়ন গঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে ‘স্বর্ণগ্রাম’, সৈয়দপুর ইউনিয়ন ভেঙে ‘সীমান্ত’ এবং দেউলী ইউনিয়ন ভেঙে ‘দিগন্ত’ ইউনিয়ন গঠন করা হয়েছে।

তবে নতুন ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে শুরু থেকেই ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ ছিল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম অনুসারে ‘মীরবাড়ি ইউনিয়ন’ নামকরণ করা হয়েছে। একইভাবে তার দুই ছেলে মীর সীমান্ত ও মীর দিগন্তের নাম অনুসারে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম রাখা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল রেখে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

এই বিষয়টি জাতীয় সংসদেও আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে প্রশ্ন উঠলে প্রতিমন্ত্রী শাহে আলম দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন গণশুনানির মাধ্যমে ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করেছে। তার ভাষ্য অনুযায়ী, সৈয়দপুর ইউনিয়ন সোনাতলা ও গাবতলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় ‘সীমান্ত’ এবং দূরবর্তী অবস্থানের কারণে অন্য ইউনিয়নের নাম ‘দিগন্ত’ রাখা হয়েছে। তিনি বলেছিলেন, “মিরাকেলি আমার সন্তানদের নামের সঙ্গে মিলে গেছে ঠিকই।” তবে এই বিতর্ক চলমান থাকায় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশনায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

প্রধানমন্ত্রীর নির্দেশে বগুড়ার বিতর্কিত দুই ইউনিয়নের নাম বদলের প্রক্রিয়া শুরু

আপডেট সময় : ০৯:৪৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬