ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

সহিংসতা বাড়লে সনাতনীদের জন্য পৃথক প্রদেশ গঠনের হুঁশিয়ারি: আইনজীবী চৈতালী চক্রবর্তী

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সনাতন ধর্মাবলম্বীদের জন্য বাংলাদেশে একটি পৃথক প্রদেশ গঠনের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যদি দেশে বাড়াবাড়ি চলতে থাকে, তবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য নিয়ে সনাতনীদের জন্য আলাদা একটি প্রদেশ গঠন করা হতে পারে।

অ্যাডভোকেট চৈতালী জোর দিয়ে বলেছেন, ‘এই বাংলাদেশ আমার। আদি বাংলাদেশও আমার।’ তিনি অতীতের মতো হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

আইনজীবী চৈতালী চক্রবর্তী আরও সতর্ক করে বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা হিন্দু-মুসলিম দাঙ্গার জন্ম দিতে পারে। তিনি উল্লেখ করেন, ‘এই দাঙ্গা হলে কিন্তু আপনারাও পার পাবেন না। আপনারা দুইটা মারলে আমরাও একটা মারবো।’ তার এই মন্তব্য দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে যুবদল নেতা মাকসুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বাঘাইছড়িতে গ্রেপ্তার

সহিংসতা বাড়লে সনাতনীদের জন্য পৃথক প্রদেশ গঠনের হুঁশিয়ারি: আইনজীবী চৈতালী চক্রবর্তী

আপডেট সময় : ০৯:৫৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬