ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন, স্বচ্ছতার আহ্বান

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে জেলা প্রশাসনের উদ্যোগে দানবাক্স বসানোর পর এবার আরেক অলি হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স স্থাপন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের আগে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম শাহপরান মাজারে গিয়ে মাজার মসজিদের সামনে বক্তব্য দেন। তিনি মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন এবং মাজারে মদ-গাঁজার আসর বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, “ওলি-আউলিয়ারা এই মাটিতে শুয়ে আছেন। তাঁদের উসিলায় আল্লাহ আমাদের সব বালা-মুসিবত থেকে রক্ষা করেন—এটা আমরা বিশ্বাস করি। এসব ওলি-আউলিয়াদের মাজার-মসজিদের উন্নয়নে পরিকল্পিত কাজ করা দরকার। একটি মাস্টারপ্ল্যান করা উচিত। এখানে মেডিকেল সেন্টার থাকবে, নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “মানুষ দানের ক্ষেত্রে স্বচ্ছতা চায়। তারা জানতে চায় তাদের দানের টাকা কোথায় ব্যয় হবে এবং সেই টাকার স্বচ্ছতা থাকবে। কেউ যেন সেই টাকা আত্মসাৎ করতে না পারে। তখন মানুষ মন খুলে দান করবে। মানুষ স্বচ্ছতা ও জবাবদিহিতা চায়।”

মাজার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, “এই মাজারগুলো পবিত্র স্থান। এখানকার আয়ের হিসাব স্বচ্ছ থাকতে হবে। স্বচ্ছতা না থাকলে মানুষের আস্থা থাকবে না।” তিনি আরও বলেন, “আরেকটি অনুরোধ থাকবে, এই মাজারগুলোতে যেন কোনোভাবেই মদ-গাঁজার আসর না বসে। এ ধরনের অভিযোগ প্রায়ই আমাদের কাছে আসে। এটি আইনত অপরাধ। পবিত্র স্থানে বসে অপরাধ করা আরও গুরুতর বিষয়। আমরা এ ব্যাপারে কঠোর অবস্থান নেব। মাজারে কেউ অপরাধ করলে তার শাস্তি আরও কঠোর হবে। আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে।” জেলা প্রশাসক বলেন, “আমরা স্বচ্ছতা ও সুন্দর পরিবেশ চাই। তাহলে ওলি-আউলিয়ারা যে উদ্দেশ্যে এসেছিলেন, সেই উদ্দেশ্য বাস্তবায়িত হবে। এখানে আসলেই যেন মানুষের মনে পবিত্রতার অনুভূতি জাগে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।” তিনি উল্লেখ করেন যে, মাজারের আয় থেকে সরকার এক পয়সাও নেবে না, তবে দান হাতে হাতে সংগ্রহ করা যাবে না, দানবাক্সে নিতে হবে। স্বচ্ছতা বজায় রাখার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন, স্বচ্ছতার আহ্বান

আপডেট সময় : ১১:০০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬