ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

হাজীগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ নির্মাণ শ্রমিকের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় নাহিদ হাসান আব্দুল্লাহ্ (১০) নামের এক শিশু ও মো. মহিন সরকার (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে আহত নির্মাণ শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেলে মারা যান। এর আগে সকালে অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এদিন দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় এলাকায় একটি ৫তলা ভবনে নির্মাণ কাজ করার সময় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন নির্মাণ শ্রমিক মহিন সরকার। তিনি উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের সরকার বাড়ির মৃত হানিফ সরকারের একমাত্র ছেলে ছিলেন।

অন্যদিকে, এদিন সকালে টোরাগড় এলাকায় পৌরসভা কার্যালয়ের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পার হতে গিয়ে একটি অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু নাহিদ হাসান আব্দুল্লাহ্। সে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল মকবুল খলিফা বাড়ির মনির হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর নিহতদের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। পরিবারের লোকজন থানায় আছেন এবং তাদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

হাজীগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ১০:৫৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬