ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

‘মন্ত্রীরাও সংসদে মিথ্যা কথা বলেন’: এটিএম আজহারুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এবং রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম অভিযোগ করেছেন, মন্ত্রীরাও এখন সংসদে মিথ্যা কথা বলেন এবং মিথ্যা তথ্য ছড়ান। এমনকি সেই মিথ্যার ওপর অটুট থাকার জন্য নানান ধরনের যুক্তি-তর্কও দাঁড় করান।

তিনি বলেন, অনেকে তো সংসদে সংবিধান ছাড়া কোনো কথাই বলেন না। সাধারণ মানুষ ভোট দিয়ে আমাদেরকে দেশের উন্নয়ন এবং মানুষের উপকারের জন্য সত্য কথা বলতে সংসদে পাঠিয়েছেন। সেখানে যদি আমরা সব জেনেশুনে মিথ্যা কথা বলি, মিথ্যা তথ্য ছড়াই, তাহলে আগামীতে মানুষ আমাদের ওপর আস্থা হারাবে। এমপিদের ওপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। তাই সকলকে মহান এই জাতীয় সংসদে এবং বাহিরে জনগণের সামনে সত্য কথা বলতে হবে। সত্য ঘটনা এবং বাস্তবতা তুলে ধরে জনগণের আস্থা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মতো যদি জনগণকে এখন আমরা বিভ্রান্তিতে রাখি, তাহলে আগামীতে কারো ফল ভালো হবে না। শুক্রবার রাতে রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানি পাড়া ইউনিয়ন জামায়াত আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী ব্যাংকের ঘটনা সম্পর্কে তিনি বলেন, ইসলামী ব্যাংক হচ্ছে ব্যাংকিং খাতের একটি পূর্ণাঙ্গ মাইলফলক। ব্যবসায়ীদের আস্থার প্রতীক। সারা বিশ্বে ইসলামী ব্যাংকের পরিচিতি রয়েছে। ইসলামী ব্যাংকে সকল ধর্মের মানুষের অ্যাকাউন্ট এবং লেনদেন রয়েছে। দল-মত নির্বিশেষে সবাই ব্যাংকটিতে তাদের আমানত রেখেছেন। ইতিপূর্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ব্যাংকটি দখল করে ইসলামী ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা এস আলমসহ আওয়ামী পন্থী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে ব্যাংকটিকে দেউলিয়া করার চেষ্টা করেছিল। একই দিনে হাজার হাজার ছাত্রলীগ নেতা-কর্মীকে চাকরি দিয়ে টাকা-পয়সা আত্মসাৎ করেছে।

এটিএম আজহার বলেন, আবারও একই কায়দায় ইসলামী ব্যাংকটি দখলে নেওয়ার চেষ্টা করেছিল বর্তমান সরকারের একটি অংশ। কিন্তু সাধারণ গ্রাহকরা কঠোর প্রতিবাদ করায় শেষ পর্যন্ত তারা সেটা করতে পারেননি। সেই ব্যাংকের ঋণ সম্পর্কে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদেও মিথ্যা কথা উপস্থাপন করে জনগণের মাঝে ভুল তথ্য ছড়িয়ে দিয়েছেন। তিনি একজন সরকারের প্রভাবশালী মন্ত্রী হয়ে এমন মিথ্যা তথ্য ছড়াতে পারেন না। জুলাই আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ভোট নেওয়ার সময় বর্তমান সরকার শেষে গিয়ে জুলাই এবং জুলাই যোদ্ধাদের সকল…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা: ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফাকে ইরানের আনুষ্ঠানিক অভিযোগ

‘মন্ত্রীরাও সংসদে মিথ্যা কথা বলেন’: এটিএম আজহারুল ইসলাম

আপডেট সময় : ০২:০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬