ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

টাইমস স্কয়ারে ছদ্মবেশে ঘুরে বেড়ালেন হাল্যান্ড, চিনতেই পারলো না কেউ!

বিশ্বকাপের মঞ্চে নিজের অভিষেক ম্যাচেই ইরাকের রক্ষণভাগ চূর্ণ করে দিয়েছেন। তার জোড়া গোলে কেঁপেছে পুরো নরওয়ে। অথচ মাঠের সেই বিধ্বংসী রূপ ভুলে, সম্পূর্ণ ছদ্মবেশে নিউ ইয়র্কের রাস্তায় একজন সাধারণ পর্যটকের মতো ঘুরে বেড়ালেন নরওয়ের গোলমেশিন আর্লিং ব্রট হাল্যান্ড!

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। মাঠের এই দুর্দান্ত পারফরম্যান্সের পর, আগামী মঙ্গলবার ভোর ৬টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শক্তিশালী সেনেগালের মুখোমুখি হবে তারা। তবে এই হাই-ভোল্টেজ ম্যাচের আগে ফুটবলারদের মানসিক চাপ কমাতে দুদিনের ছুটি দিয়েছেন নরওয়েজিয়ান কোচ স্তালে সলবাকেন। আর এই ছুটির দিনটি বান্ধবী ইসাবেল হগসেং জোহানসেনকে নিয়ে নিউ ইয়র্কের রাস্তায় দারুণ উপভোগ করেছেন ২৫ বছর বয়সি এই ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার।

মাঠে হাল্যান্ডকে চেনার সবচেয়ে বড় চাবিকাঠি হলো তার বিখ্যাত সোনালী লম্বা চুল, যা সাধারণত খেলার সময় খোঁপা করা থাকে। কিন্তু নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ার এবং ঐতিহ্যবাহী রেস্তোরাঁ ‘কাটজস ডেলি’র সামনে যখন হাল্যান্ড দাঁড়ান, তখন তাকে চেনার কোনো উপায় ছিল না। মাথায় একটি হালকা রঙের বেসবল ক্যাপ এবং চোখে কালো সানগ্লাস পরে নিজেকে পুরোপুরি আড়াল করে নেন এই তারকা।

জনাকীর্ণ টাইমস স্কয়ারে অনেকেই তার পাশে দাঁড়িয়ে ছবি তুললেও, নিউ ইয়র্কবাসী টেরই পায়নি যে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম শীর্ষ তারকা তাদের গা ঘেঁষে ঘুরে বেড়াচ্ছেন! সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে নিজের এই ছদ্মবেশের ছবি পোস্ট করে হাল্যান্ড মজার ছলে লিখেছেন, ‘সত্যি বলতে, মাথার চুলগুলো লুকিয়ে রাখাটাই সবচেয়ে বেশি কাজে দিয়েছে।’

শিষ্যদের এমন ফুরফুরে মেজাজে ঘুরে বেড়ানো এবং মানসিক চাপমুক্ত হওয়াকে ইতিবাচকভাবেই দেখছেন কোচ স্তালে সলবাকেন। তিনি বলেন, ‘সবারই একটা ছোট বিরতির প্রয়োজন আছে। মাথাটা একটু হালকা করা এবং আমার ও দলের বাকিদের থেকে কয়েকটা দিন দূরে থাকা দরকার। এই সময়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোটা ছেলেদের জন্য (পরবর্তী ম্যাচের আগে) দারুণ কাজে দেবে।’ ইরাকের বিপক্ষে রাজকীয় শুরুর পর কোচের দেওয়া এই ‘টনিক’ কতটা কাজে দিল, তা প্রমাণ হবে সেনেগালের বিপক্ষে মাঠের লড়াইয়ে। তবে আপাতত নিউ ইয়র্কের রাস্তায় ছদ্মবেশী হাল্যান্ডের এই ঘুরে বেড়ানোর গল্প ফুটবলপ্রেমীদের দারুণ আনন্দ দিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা: ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফাকে ইরানের আনুষ্ঠানিক অভিযোগ

টাইমস স্কয়ারে ছদ্মবেশে ঘুরে বেড়ালেন হাল্যান্ড, চিনতেই পারলো না কেউ!

আপডেট সময় : ০২:০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬