ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

মুন্সীগঞ্জে বিয়ের দিনেই দুর্ঘটনায় বর-বোনের মর্মান্তিক মৃত্যু

বিয়ের দিনেই সড়ক দুর্ঘটনায় থেমে গেল দুবাই প্রবাসী জাফর মুন্সীর জীবন। একই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার বোন খাদিজাও। মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার লাখাড়ন আনন্দবাজার গ্রামের জাফর মুন্সীর বিয়ের তারিখ ছিল শুক্রবার। বিয়ের উপলক্ষে দাওয়াতসহ সব প্রস্তুতিও শেষ করেছিল পরিবার।

গত সোমবার (১৫ জুন) দুপুরে জাফর তার বোন খাদিজা, ভাইয়ের স্ত্রী ফারজানা আক্তার এবং ভাইয়ের ছোট্ট শিশুকে নিয়ে মুন্সীগঞ্জ সদরে বিয়ের বাজার করতে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার মদিনাবাজার এলাকায় একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে শিশুসহ চারজনই গুরুতর আহত হন।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে খাদিজার (১৫) মৃত্যু হয়। লাইফ সাপোর্টে থাকা জাফর শুক্রবার (১৯ জুন) রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন দুবাই থাকার পর বছরখানেক আগে দেশে ফেরেন জাফর। বিয়ের পর আবারও দুবাই ফিরে যাওয়ার কথা ছিল তার। নিহত জাফরের পিতার নাম আবু তাহের মুন্সী। তার চাচাতো ভাই জামাল মুন্সী জানান, দুর্ঘটনায় শিশুসহ চারজনেরই পা ভেঙে গিয়েছিল এবং শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাত ছিল। আগামীকাল শনিবার তাদের দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা: ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফাকে ইরানের আনুষ্ঠানিক অভিযোগ

মুন্সীগঞ্জে বিয়ের দিনেই দুর্ঘটনায় বর-বোনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০২:০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬