ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ প্রস্তাবিত বাজেট: জাতীয় শ্রমিক শক্তি

প্রস্তাবিত জাতীয় বাজেটকে শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ ও জনস্বার্থবিরোধী বলে আখ্যায়িত করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি। তাদের নেতারা মন্তব্য করেছেন, গত অর্থবছরের তুলনায় শ্রম ও কর্মসংস্থান খাতে বাজেট বরাদ্দ কমানো হয়েছে, যা দেশের বিশাল শ্রমশক্তির উন্নয়ন ও কল্যাণের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তারা অবিলম্বে শ্রমিকবান্ধব বাজেট প্রণয়নের দাবি জানিয়েছেন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক জাতীয় সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে বক্তারা দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের স্বাস্থ্যসেবা, নিরাপদ আবাসন, শিক্ষার সুযোগ, পেনশন ব্যবস্থা এবং বেকারত্বকালীন সহায়তার মতো মৌলিক বিষয়গুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকার বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে, বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানাগুলো পুনরায় চালু এবং কর্মসংস্থান পুনরুদ্ধারে বাজেটে কোনো সুস্পষ্ট রূপরেখা না থাকারও তীব্র সমালোচনা করেন তারা।

শ্রম সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাজেট হ্রাস দেশের শ্রমশক্তির উন্নয়নের পথে একটি বড় বাধা। বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আখতার চৌধুরী জানান, বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, শ্রমিক কল্যাণ, সামাজিক নিরাপত্তা ও বিদেশগামী শ্রমিকদের ব্যয় হ্রাসে কার্যকর কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা বরাদ্দ নেই।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার প্রস্তাবিত বাজেটকে ‘হাওয়াই মিঠাই’র সঙ্গে তুলনা করে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদের বাজেট প্রণয়নের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির চাপ ক্রমাগত বৃদ্ধি পেলেও বাজেটে তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সমাপনী বক্তব্যে জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির সকল শ্রমিক সংগঠনকে একত্রিত হয়ে বর্তমান বাজেটের মূল্যায়ন করতে এবং পরবর্তী বাজেটের আগে শ্রমিকদের প্রস্তাবনার ভিত্তিতে বাজেট প্রণয়নে সরকারকে বাধ্য করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ প্রস্তাবিত বাজেট: জাতীয় শ্রমিক শক্তি

আপডেট সময় : ০৯:৫০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬