ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

চাঁদার দাবিতে বিএনপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ

কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাং লিডার এবং যুবদলের নামধারী কর্মী আকিবুর রহমান আকিবসহ ১৩ জনের বিরুদ্ধে। গুরুতর আহত ব্যবসায়ী জামাল হোসেন (৪৮) বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী তাছলিমা আক্তার কুমিল্লা কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে জামাল হোসেন নগরীর উত্তর রেইসকোর্স এলাকার ধানমন্ডি-৬ নম্বর এলাকায় একটি জমি বায়নাসূত্রে ক্রয় করেন। পরবর্তীতে অভিযুক্তরা ওই জমির প্রবেশপথে জোরপূর্বক দেয়াল নির্মাণের চেষ্টা করলে তিনি বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা জমির মালিকানার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। বরং তারা দাবি করেন, জমিটি অন্য কারও কাছে বিক্রি করতে হলে তাদের ২০ লাখ টাকা চাঁদা দিতে হবে, অন্যথায় জামাল হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

সম্প্রতি জামাল হোসেন জমিটি বিক্রি করে নতুন ক্রেতাদের দখল বুঝিয়ে দিতে গেলে অভিযুক্তরা পুনরায় বাধা দেয়। এ সময় তারা দেশীয় অস্ত্র, চাপাতি, চাইনিজ কুড়াল এবং একটি পিস্তল প্রদর্শন করে ভয়ভীতি দেখায় ও পুনরায় চাঁদা দাবি করে। প্রাণনাশের আশঙ্কায় তিনি সেখান থেকে চলে আসেন। গত বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে অভিযুক্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি খালি স্থানে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হামলা চালানো হয়। হামলার নেতৃত্বে থাকা আকিবুর রহমান আকিব প্রথমে ধারালো দা দিয়ে জামাল হোসেনের মাথায় কোপ দেন এবং পরে পিস্তল দিয়ে গুলি ছোড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় জামাল হোসেন প্রাণে রক্ষা পান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

চাঁদার দাবিতে বিএনপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট সময় : ১১:০০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬