ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

আরব আমিরাত থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামে পৌঁছাল জাহাজ

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাত থেকে এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে একটি বিশাল জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। শুক্রবার ভোরে পানামার পতাকাবাহী ‘এমটি ফসিল’ নামক জাহাজটি বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয়। মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হওয়ার পর এটি বাংলাদেশে আসা তেলের দ্বিতীয় বড় চালান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি বন্দরে পৌঁছানোর পর সকাল থেকেই তেল খালাসের কাজ শুরু হয়েছে। এর আগে গত ৬ মে সৌদি আরব থেকেও সমপরিমাণ তেল নিয়ে একটি জাহাজ দেশে এসেছিল। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ায় গত এপ্রিলের মাঝামাঝি সময়ে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল।

নতুন করে তেলের সরবরাহ নিশ্চিত হওয়ায় রিফাইনারিটি পুনরায় পুরোদমে চালু হয়েছে। এতে দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটানো সহজ হবে এবং বিদ্যুৎ উৎপাদনে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সহিংসতা বাড়লে সনাতনীদের জন্য পৃথক প্রদেশ গঠনের হুঁশিয়ারি: আইনজীবী চৈতালী চক্রবর্তী

আরব আমিরাত থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামে পৌঁছাল জাহাজ

আপডেট সময় : ০২:৫৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬