ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

ব্রাজিল থেকে আর্জেন্টিনায় সমর্থন বদল, ৬১ লিটার দুধ দিয়ে গোসল করে বরণ তরুণকে

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এখন শহর ছাড়িয়ে গ্রামের প্রতিটি পাড়া-মহল্লায়। এই উন্মাদনার ঢেউয়ে ভেসে নানা বয়সী মানুষ নিজেদের প্রিয় দলের সমর্থনে মেতে ওঠেন। তবে নাটোরের গুরুদাসপুর উপজেলায় দেখা গেছে এক ব্যতিক্রমী ঘটনা, যেখানে এক তরুণ ৬১ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে যোগদান করেছেন।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৯ জুন) বিকেলে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া বাজার সংলগ্ন পোয়ালশুরা-পাটপাড়া উচ্চবিদ্যালয় মাঠে। সোহান হোসেন (২৩) নামের এই তরুণ গুরুদাসপুর বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি উপজেলার সোনাবাজু গ্রামে।

সোহান জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের অন্ধ ভক্ত ছিলেন। এবারের বিশ্বকাপকে ঘিরে ব্রাজিলের কাছে তাঁর প্রত্যাশাও ছিল অনেক। কিন্তু মাঠে দলের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় এবং মরক্কোর সঙ্গে ড্র হওয়ার পর তিনি হতাশ হয়ে পড়েন। এ কারণেই তিনি সমর্থন বদলানোর সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, ব্রাজিল-মরক্কো ম্যাচ ড্র হওয়ার পর তাঁর সহপাঠী বন্ধু ও গ্রামের অনেকেই তাঁকে নানা ধরনের মন্তব্য করতে শুরু করেন। একপর্যায়ে ব্রাজিলের খেলায় এতটাই হতাশ হয়ে পড়েন যে, তিনি বন্ধুদের সমর্থিত আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন জানানোর সিদ্ধান্ত নেন। এরপর আর্জেন্টিনা সমর্থক বন্ধুরা তাঁকে দুধে গোসল করিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের দলে বরণ করে নেন।

আর্জেন্টিনা দলের সমর্থক জাকারিয়া হোসেন, আরিফুল ইসলাম, রকি ও আকাশ জানান, সোহান তাঁদের ঘনিষ্ঠ বন্ধু ও সহপাঠী। মরক্কোর সঙ্গে ব্রাজিলের ম্যাচ ড্র হওয়ার পর থেকেই তাঁরা সোহানকে মজার ছলে খোঁচা দিচ্ছিলেন। পরে সোহান স্বেচ্ছায় তাঁদের দলে যোগদানের সিদ্ধান্ত নিলে তাঁকে বরণ করে নিতে দুধে গোসল করানোর অভিনব উদ্যোগ নেওয়া হয়।

তাঁরা আরও জানান, এলাকার প্রায় দেড় হাজার আর্জেন্টিনা সমর্থক চাঁদা তুলে ৭০ টাকা লিটার দরে মোট ৬১ লিটার দুধ কেনেন। এরপর বিদ্যালয় মাঠে বন্ধু ও স্থানীয় মানুষের উপস্থিতিতে সেই দুধ দিয়ে সোহানকে গোসল করিয়ে আর্জেন্টিনা দলে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। সোহান জানিয়েছেন, দীর্ঘদিনের প্রিয় দলের সমর্থন বদলালেও তাঁর খারাপ লাগছে না, বরং বন্ধুদের সঙ্গে যোগ দিয়ে তিনি আনন্দিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

ব্রাজিল থেকে আর্জেন্টিনায় সমর্থন বদল, ৬১ লিটার দুধ দিয়ে গোসল করে বরণ তরুণকে

আপডেট সময় : ০৯:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬