ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

কুতুবদিয়ায় জুমার নামাজে ইমামতি করে প্রশংসিত ইউএনও মিজানুর রহমান

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান জুমার নামাজে খুৎবা দিয়ে ইমামতি করে মুসল্লিদের প্রশংসা কুড়িয়েছেন। গত শুক্রবার (১৯ জুন) দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের পাশের মসজিদে তিনি মুসল্লিদের নিয়ে জুমার নামাজ আদায় করেন।

দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ জানান, নবাগত নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জুমার নামাজের খুৎবায় বেশ যুগোপযোগী বয়ান পেশ করেন। এতে উপস্থিত মুসল্লিরাও মনোযোগ দিয়ে তার কথা শোনেন এবং পরে তার ইমামতিতে নামাজ আদায় করেন।

টাঙ্গাইলের মির্জাপুরের বাসিন্দা ইউএনও মিজানুর রহমান গত মাসে কুতুবদিয়ায় যোগদান করেন। যোগদানের পর তিনি উপজেলায় মসজিদ ভিত্তিক ঈদের জামাত আদায়ের পুরোনো প্রথা পরিবর্তন করে গত কোরবানির ঈদে বেশ কয়েকটি মসজিদের মুসল্লিদের একত্রিত করে ঈদগাহের মাঠে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করে প্রশংসিত হয়েছিলেন। তাঁর এই উদ্যোগগুলো স্থানীয়দের মাঝে বেশ ইতিবাচক প্রভাব ফেলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

কুতুবদিয়ায় জুমার নামাজে ইমামতি করে প্রশংসিত ইউএনও মিজানুর রহমান

আপডেট সময় : ০৯:৫২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬