ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সারাদেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি, কমছে গরমের দাপট; আরও বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার রাজধানীতে সামান্য বৃষ্টি হলেও সারাদেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেয়েছে এবং দিনের তাপমাত্রা আরও কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী রোববার থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে, যা ভ্যাপসা গরমের দাপট আরও খানিকটা কমাতে সাহায্য করবে।

আগের দিনের তুলনায় রাজধানীসহ সারাদেশের তাপমাত্রা কমেছে। বৃহস্পতিবার সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে ৩২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। শুক্রবার এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের প্রতিটি বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। এরমধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বোচ্চ ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন রাজধানীতেও সামান্য বৃষ্টি হওয়ায় কয়েকদিনের ভ্যাপসা গরমের পর সারাদেশেই স্বস্তি ফিরেছে।

শুক্রবার সন্ধ্যা ছয়টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এতে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাত অব্যাহত থাকার কথা জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক শুক্রবার রাতে জানিয়েছেন, এখন মৌসুমি বায়ু মোটামুটিভাবে সারাদেশেই বিস্তার লাভ করে সক্রিয় হয়েছে। এর ফলে সারাদেশেই বর্ষার বৃষ্টি হচ্ছে। ২১ জুন থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

তবে তিনি আরও জানান, এবার বর্ষায় বৃষ্টি হলেও স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকবে। এছাড়া এবার এল নিনো সক্রিয় থাকায় সারা বিশ্বেই এর প্রভাব থাকবে। এর কারণে বর্ষাকালে থেমে থেমে বৃষ্টি হলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে তাপমাত্রার চেয়েও বেশি ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

সারাদেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি, কমছে গরমের দাপট; আরও বৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় : ০৯:৪৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬