ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

ফ্রান্সের ৫৩ প্রশাসনিক এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি

ফ্রান্সের ৫৩টি প্রশাসনিক এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর মেটেও-ফ্রান্স। শুক্রবার দুপুর থেকে এই সতর্কতা কার্যকর হয়েছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্ব পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এই সতর্কতা বলবৎ থাকবে। এর আগে বৃহস্পতিবার বিকেলে ২৬টি এলাকায় কমলা সতর্কতা ঘোষণা করা হয়েছিল, যা একদিনের ব্যবধানে আরও ২৭টি এলাকা যুক্ত হয়ে মোট ৫৩টিতে উন্নীত হয়েছে।

মেটেও-ফ্রান্স জানিয়েছে, এই বসন্তে এটি ফ্রান্সে দ্বিতীয় তাপপ্রবাহ এবং এটি ‘ব্যাপক, দীর্ঘস্থায়ী ও তীব্র’ আকার ধারণ করতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ফ্রান্সের পশ্চিমাঞ্চলের মাসিফ সেন্ট্রাল থেকে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে ফ্রেঞ্চ রিভিয়েরা এবং কর্সিকা অঞ্চলের কাছাকাছি এলাকায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

রাজধানী প্যারিস এবং ইলে-দ্য-ফ্রান্স অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার পূর্বাভাস দিয়েছে মেটেও-ফ্রান্স। তীব্র গরমে প্যারিসের ক্যানাল সেন্ট-মার্টিনের তীরে অনেককে স্বস্তি খুঁজতে দেখা গেছে। দেশের বিভিন্ন অংশে তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় পৌঁছানোর আশঙ্কায় জনজীবন স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

ফ্রান্সের ৫৩ প্রশাসনিক এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি

আপডেট সময় : ০৯:৫০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬