লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার ভোরে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
জানা গেছে, ইউরোপে যাওয়ার প্রলোভন দেখিয়ে মানবপাচারকারীরা অনেককে লিবিয়ায় নিয়ে গিয়েছিল। সেখানে তারা নানা ধরনের নির্যাতনের শিকার হন। দেশে ফেরা ব্যক্তিদের পুনর্বাসনে আইওএম-এর পক্ষ থেকে প্রাথমিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। লিবিয়ায় আটকে থাকা অন্য বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 

























