ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে ডুয়েটে শিক্ষার্থীদের অবরোধ, বন্ধ সব কার্যক্রম

নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। সোমবার (১৮ মে) পূর্বঘোষিত ডুয়েট ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর ফলে বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল কার্যক্রম স্থগিত রয়েছে এবং মূল ফটকে তালা দেওয়া হয়েছে।

সরেজমিন দেখা গেছে, সকাল থেকেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দিয়েছেন। কর্মকর্তা-কর্মচারীরা গেটে অবস্থান করলেও শিক্ষার্থীদের বাধার কারণে তারা ভেতরে প্রবেশ করতে পারছেন না। ডুয়েট এবং এর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনেও তালা দিয়েছেন এবং বিক্ষোভ মিছিল করছেন। এ সময় তারা রাজনীতিমুক্ত ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন।

শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় গত বৃহস্পতিবার (১৪ মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারির পর। সেদিন শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ করে এবং জয়দেবপুর-শিমুলতলী সড়ক অবরোধ করেন। শুক্রবারও তাদের আন্দোলন অব্যাহত ছিল।

এরপর শনিবার শিক্ষার্থীরা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে ‘লাল কার্ড কর্মসূচি’র ব্যানারে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিবির-সমর্থিত ও ছাত্রদল-সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। তবে বহিরাগতরা আন্দোলনে যুক্ত হলে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী একযোগে এর বিরোধিতা করেন। রবিবার দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়, যাতে পুলিশ ও শিক্ষার্থীসহ কমপক্ষে ২০ জন আহত হন।

শিক্ষার্থীদের প্রধান দাবি হলো, ডুয়েটের উপাচার্য নিয়োগ দিতে হবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে। তাদের মতে, ডুয়েটের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।

ডুয়েটের উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে এই আন্দোলনে স্থানীয় ও ক্যাম্পাস ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের অবস্থান স্পষ্ট নয়। তবে ছাত্রদল ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি থেকে পাল্টাপাল্টি বিবৃতি দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্ত অব্যাহত

নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে ডুয়েটে শিক্ষার্থীদের অবরোধ, বন্ধ সব কার্যক্রম

আপডেট সময় : ০১:১৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬