পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) টানা ১৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ মে থেকে এই ছুটি কার্যকর হবে। রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে, ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে আগামী ২৪ মে (রবিবার) থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। এছাড়া, ২৪ মে (রবিবার) থেকে ৩ জুন (বুধবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও দাপ্তরিক কার্যক্রমও বন্ধ থাকবে।
ঘোষিত ছুটির সময়কালে, শিক্ষার্থীরা ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত মোট ১২ দিন ক্লাসের ছুটি পাবে। এর সাথে, ২২ ও ২৩ মে (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি এবং ৪ জুন ছুটির পর ৫ ও ৬ জুন পুনরায় সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষার্থীরা মোট ১৬ দিনের নিরবচ্ছিন্ন অবকাশ উপভোগ করার সুযোগ পাবে। তবে, ছুটির সময়েও বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চালু থাকবে।
রিপোর্টারের নাম 






















