ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

উপাচার্য নিয়োগ ঘিরে উত্তাল ডুয়েট: সংঘর্ষে আহত বেশ কয়েকজন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই পক্ষের সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তাদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের এই বিষয়ে অভিজ্ঞতা বেশি থাকায় অভ্যন্তরীণ যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত।

শিক্ষার্থীরা জানান, রবিবার (১৭ মে) সকাল ৮টা থেকে তারা ক্যাম্পাসে বিক্ষোভ করছিলেন। নবনিযুক্ত ভিসির যোগদানের খবর ছড়িয়ে পড়লে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। পরবর্তীতে নবনিযুক্ত ভিসির পক্ষে কিছু বহিরাগত লোক ক্যাম্পাসে প্রবেশ করলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, কয়েক দিন ধরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল, যা আজ সংঘর্ষে রূপ নিয়েছে। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্ত অব্যাহত

উপাচার্য নিয়োগ ঘিরে উত্তাল ডুয়েট: সংঘর্ষে আহত বেশ কয়েকজন

আপডেট সময় : ১০:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬