ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

দক্ষিণ কোরিয়ায় এনসিপি নেতাদের নাগরিক সংবর্ধনা

দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতসহ সফররত নেতাদের নাগরিক সংবর্ধনা জানিয়েছেন। গত রবিবার (১৭ মে) দুপুরে খিম্পু শহরের খিম্পু ফরেন সাপোর্ট সেন্টারে দক্ষিণ কোরিয়ার এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স এই সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় কর্মরত এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রবাসী বাংলাদেশিদের আন্তরিকতা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি স্মরণ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশ যখন অবরুদ্ধ ছিল, তখন প্রবাসীরাই মুক্তির আশা জাগিয়ে রেখেছিলেন এবং এই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সজীব ভূঁইয়া জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ন্যায় জুলাই সনদ ও গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নেও প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান যেন তারা জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ববাসীকে অবহিত করতে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি আশ্বাস দেন যে, জাতীয় সংসদ নির্বাচনের মতো ভবিষ্যতেও প্রবাসীদের ভোটাধিকার অব্যাহত রাখতে এনসিপি কাজ করে যাবে।

এ সময় উপস্থিত প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের মরদেহ বিনামূল্যে দেশে পাঠানোর ব্যবস্থা, কোরিয়ায় বাংলাদেশি অভিবাসন প্রক্রিয়া সহজীকরণ, দালালদের অপতৎপরতা রোধ, বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং দেশে প্রবাসীদের বিভিন্ন বিষয়ে অধিক অন্তর্ভুক্তির দাবি জানান। অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়ার আহ্বায়ক আরিফুর রহমান এবং সদস্য সচিব বাবুল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্ত অব্যাহত

দক্ষিণ কোরিয়ায় এনসিপি নেতাদের নাগরিক সংবর্ধনা

আপডেট সময় : ০৯:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬