ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

কৃষিতে দক্ষ জনবল নিয়োগ নিশ্চিত করার আহ্বান প্রতিমন্ত্রীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশের কৃষি খাতে সমন্বয়হীনতা দূর করে একটি সমন্বিত কৃষি প্রকৌশল কাঠামো গড়ে তোলা এবং কারিগরি পদে দক্ষ জনবল নিয়োগ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও টেকসই আধুনিক কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হলে কৃষিকে আরও বিজ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও দক্ষ জনবলনির্ভর খাতে রূপান্তর করতে হবে।

বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সদর দপ্তরের কাউন্সিল হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আইইবির কৃষিকৌশল বিভাগ এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও বাংলাদেশ প্রত্যাশিত উন্নয়ন ও সুশাসনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পুরোপুরি পৌঁছাতে পারেনি। বিশেষ করে কৃষি খাতে সমন্বয়ের অভাব এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অনেক কার্যক্রম বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মাধ্যমে পরিচালিত হওয়ায় নীতিনির্ধারণ ও বাস্তবায়নে সমন্বয়হীনতা তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মতো কৃষি প্রকৌশলভিত্তিক একটি বিশেষায়িত অধিদপ্তর গঠন এখন সময়ের দাবি। কৃষিকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও টেকসই খাতে রূপান্তর করতে কৃষিবিদ ও প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে কারিগরি পদে অকারিগরি জনবল নিয়োগের কারণে অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত দক্ষতা ও কার্যকারিতা অর্জিত হচ্ছে না। প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কারিগরি পদে দক্ষ ও যোগ্য জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে। সঠিক স্থানে সঠিক জনবল নিয়োগের মাধ্যমেই উন্নয়ন কার্যক্রমকে গতিশীল ও টেকসই করা সম্ভব। দক্ষ মানবসম্পদ ছাড়া আধুনিক রাষ্ট্রব্যবস্থা ও কৃষির কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব নয়।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহ্‌রিন ইসলাম তুহিন। তিনি বলেন, উন্নত দেশগুলো প্রায় ৯৭ শতাংশ কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন ব্যবস্থা পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও কৃষিযন্ত্র ব্যবহারের ফলে সেখানে উৎপাদন বৃদ্ধি, সময় সাশ্রয় এবং ব্যয় হ্রাস সম্ভব হয়েছে। বাংলাদেশেও কৃষির টেকসই উন্নয়নের জন্য যান্ত্রিকীকরণ ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সম্প্রসারণ জরুরি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্ত অব্যাহত

কৃষিতে দক্ষ জনবল নিয়োগ নিশ্চিত করার আহ্বান প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ১১:০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬