বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং তেলের বাজারের অনিশ্চয়তার মধ্যে ভারতীয় মুদ্রা রুপির মান আবারও কমেছে। বুধবার বৈদেশিক মুদ্রার বিনিময় বাজারে লেনদেন শুরু হতেই মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম ১২ পয়সা কমে ৯৫ দশমিক ৮০ রুপিতে গিয়ে দাঁড়ায়। এটি ভারতীয় মুদ্রার ইতিহাসে এখন পর্যন্ত সর্বনিম্ন দর হিসেবে রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক অতীতে ডলারের তুলনায় রুপির এমন ব্যাপক পতন দেখা যায়নি।
বিশেষজ্ঞরা মনে করছেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির আগে থেকেই ভারতীয় মুদ্রায় এই পতনের ধারা চলছিল। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পরিস্থিতি সেই পতনকে আরও ত্বরান্বিত করেছে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন। বৈশ্বিক অর্থনীতির এই চাপ ভারতীয় মুদ্রার ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
রিপোর্টারের নাম 























