হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে পরিচালিত একটি সামরিক উদ্যোগে অস্ট্রেলিয়া যোগ দিচ্ছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই মিশনে অস্ট্রেলিয়া একটি ওয়েজটেইল ই-সেভেনএ নজরদারি বিমান পাঠাবে, যা বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতকে ইরানের ড্রোন হামলা থেকে সুরক্ষায় সহায়তা করছে।
প্রায় ৪০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর মার্লেস এক বিবৃতিতে বলেন, ‘মিশনটি আনুষ্ঠানিকভাবে গঠিত হলে, যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন স্বাধীন ও কঠোরভাবে প্রতিরক্ষামূলক বহুজাতিক সামরিক উদ্যোগে সহায়তা দিতে অস্ট্রেলিয়া প্রস্তুত।’ তিনি আরও উল্লেখ করেন যে, এই উদ্যোগটি কূটনৈতিক তৎপরতা এবং উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে সমর্থন করবে, পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য নিরাপত্তা রক্ষায় কার্যকর প্রতিশ্রুতি প্রদর্শন করবে।
রিপোর্টারের নাম 
























