ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

মে মাসের ১১ দিনে ১৪৪ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ৫৬.৪ শতাংশ

চলতি মে মাসে রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মাসের প্রথম এগারো দিনেই দেশে এসেছে ১৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ের তুলনায় যা উল্লেখযোগ্যভাবে বেশি।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি মে মাসের ১ থেকে ১১ তারিখ পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় ১৩ কোটি ১১ লাখ ডলার করে রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৯২ কোটি ২০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৫৬ দশমিক ৪ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (জুলাই থেকে মে মাসের ১১ তারিখ পর্যন্ত) মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি ২০ দশমিক ৯ শতাংশ।

এর আগে গত এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স, আর মার্চ মাসে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার— যা ছিল দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক ঊর্ধ্বগতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য স্বস্তির বার্তা দিচ্ছে এবং দেশের আর্থিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদকে বিনোদন কেন্দ্রে পরিণত করার চেষ্টা চলছে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

মে মাসের ১১ দিনে ১৪৪ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ৫৬.৪ শতাংশ

আপডেট সময় : ০৭:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬