জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রমাণ করবে গণতন্ত্রের জন্য মানুষ হাসিমুখে জীবন দিতে পারে। তিনি এটিকে বাংলাদেশের মানুষের জন্য একটি বিশাল সম্পদ হিসেবে অভিহিত করেন।
মঙ্গলবার (১১ মে) বেলা ১১টার দিকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরিদর্শনের সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংরক্ষিত দলিল, আলোকচিত্র ও স্মারকসমূহ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে জাদুঘরের কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যার নির্দেশনা দিয়েছেন। অভ্যুত্থানের সময় শেখ হাসিনা যে সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন, তার কলরেকর্ড আছে এই জাদুঘরে। শেখ হাসিনা বাংলাদেশে কলঙ্কিত থাকবে।”
রিপোর্টারের নাম 






















