ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

দেশীয় জ্বালানি উৎপাদনে জোর, আমদানি নির্ভরতা কমানোর ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, পূর্ববর্তী সরকারগুলো দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানি নির্ভরতার ব্যবস্থা করেছিল। তিনি জনগণের সম্পদ আহরণ করতে এবং দেশের উন্নতির জন্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে বলেন, নিজেদের জ্বালানি থাকতে বিদেশ থেকে কেন আমদানি করা হবে?

মন্ত্রী জানান, কীভাবে সবাইকে সন্তুষ্ট ও একত্রিত করে দেশের জ্বালানি আহরণ করা যায় এবং উন্নয়নের জন্য ব্যবহার করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, কয়লা বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বড়পুকুরিয়ার তাপ বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি উৎপাদনে যেতে না পারার বিষয়ে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের অবহেলার কারণে এটি হয়েছে। বর্তমান সরকার একসঙ্গে তিনটি ইউনিট চালানোর চেষ্টা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদকে বিনোদন কেন্দ্রে পরিণত করার চেষ্টা চলছে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

দেশীয় জ্বালানি উৎপাদনে জোর, আমদানি নির্ভরতা কমানোর ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

আপডেট সময় : ০২:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬