২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস একটি তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনীর আয়োজন করেছে। আগামী ৫ ও ৬ মে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও, বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরাও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
এই প্রদর্শনীতে ঘটনার আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীদের বয়ান, প্রামাণ্য দলিল, সংবাদ প্রতিবেদন এবং শহীদদের স্মৃতিচারণ উপস্থাপন করা হবে। পাশাপাশি তথ্যচিত্র প্রদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা পর্বের আয়োজন করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















