পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি এবং অন্যান্য স্থাপনায় ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রকাশ্যে যা প্রকাশিত হয়েছে, তার চেয়ে ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান দ্রুত পাল্টা হামলা চালায়। মধ্যপ্রাচ্যের সাতটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় ইরান আক্রমণ করে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল গুদাম, কমান্ড সেন্টার, বিমান হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, রানওয়ে, অত্যাধুনিক রাডার ব্যবস্থা এবং বিমান। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামত করতে শত শত কোটি ডলার খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর থাকা সত্ত্বেও একটি ইরানি এফ-৫ বিমান হামলা চালাতে সক্ষম হয়েছে, যা দেশটির সুরক্ষা ব্যবস্থার দুর্বলতাকেই তুলে ধরেছে। পেন্টাগন ক্ষয়ক্ষতির সম্পূর্ণ বিবরণ প্রকাশ করেনি এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি পর্যালোচনা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
রিপোর্টারের নাম 
























