সুনামগঞ্জের তাহিরপুরে রক্তি নদীতে পড়ে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর রাকিবুল হোসেন (২৬) নামে এক নৌকার কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজারের নৌকা ঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তার মরদেহটি উদ্ধার করে।
নিহত রাকিবুল মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বালিগা গ্রামের দিল মোহাম্মদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি একটি পর্যটনবাহী হাউজবোটে কাঠমিস্ত্রির কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রয়ন দে জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ চেষ্টার পর মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 

























