ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

লালন শাহের মাজার এলাকা মাদকমুক্ত করার দাবি এমপি আমির হামজার

কুষ্টিয়ার লালন শাহের মাজার এলাকাকে মাদকমুক্ত করার দাবি জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এই দাবি উত্থাপন করেন।

সংসদ সদস্য আমির হামজা সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে উদ্দেশ্য করে জানতে চান, লালন শাহের মাজার এলাকায় মাদকদ্রব্যমুক্ত করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। তিনি বলেন, এখানে প্রশাসনের উপস্থিতিতে জন্ম ও মৃত্যু অনুষ্ঠানে যে সমস্ত অনৈতিক কার্যকলাপ হয়, তা বন্ধে মন্ত্রীর কোনো পরিকল্পনা আছে কিনা।

এর জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, শুধু কুষ্টিয়ার লালন শাহের মাজার এলাকা নয়, সারা দেশকেই মাদকমুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশকে মাদকমুক্ত করতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মন্ত্রী আরও বলেন, মাদক নির্মূলকে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যুক্ত করে তিনি বলেন, যখন একটি সমাজে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায়, তখনই তা মাদকমুক্ত হয়।

সংস্কৃতিমন্ত্রীর মতে, গত ১৮ বছর ধরে দেশে মাদক ব্যাপক বিস্তার লাভ করেছে এবং অনেক সংসদ সদস্য, মন্ত্রী ও রাজনৈতিক নেতা এই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য ধ্বংস করে দেশকে একটি অন্ধকার যুগে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতির অবসান ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছে। মন্ত্রী আরও বলেন, এই নবজাগরণের মাধ্যমে শুধু কুষ্টিয়া নয়, সারা বাংলাদেশের তরুণ সমাজকে অন্ধকার যুগ থেকে বের করে এনে অর্থনৈতিক উন্নতির মাধ্যমে সমাজকে পরিবর্তন করা সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

লালন শাহের মাজার এলাকা মাদকমুক্ত করার দাবি এমপি আমির হামজার

আপডেট সময় : ০৭:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬