মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বোবারতল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার গভীর রাতে ৫২ বিজিবি ব্যাটালিয়নের নিয়মিত টহল চলাকালীন তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কামরুল আহমদ ও তার স্ত্রী হাছনা বেগম লস্কর। বিজিবি সূত্রে জানা গেছে, তারা সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন। তবে ঠিক কী উদ্দেশ্যে তারা অনুপ্রবেশ করেছেন, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজিবি তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। তিনি আরও বলেন, মাদক চোরাচালান ও মানবপাচার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে বিজিবি।
রিপোর্টারের নাম 

























