ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বিদেশি বিনিয়োগ বাড়াতে ১.৫% কমিশন, প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা

দেশে বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশি বা কোনো বিদেশি নাগরিক দেশে বিনিয়োগ নিয়ে এলে সেই বিনিয়োগের ওপর ১ দশমিক ৫ শতাংশ ইনসেনটিভ বা কমিশন প্রদান করা হবে।

একই সঙ্গে, ক্ষতিগ্রস্ত ও প্রকৃত উদ্যোক্তাদের সহায়তার জন্য ৯ শতাংশ সুদে ৬ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য জানান।

সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সরকার কেবল বিদেশি বিনিয়োগ নয়, দেশীয় বিনিয়োগকেও উৎসাহিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে নিয়ন্ত্রণমুক্তকরণ (ডিরেগুলেশন) প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিনিয়োগ বৃদ্ধিতে ব্যাংকঋণের সুদের হার কমানোর বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, অর্থনীতির বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। যদি সুদের হার কমানো বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হয়, তবে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে এই মুহূর্তে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সাবিকুন্ নাহারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের শাসনামলে দেশে কী ঘটেছিল, তা সকলেরই জানা। অর্থনীতির প্রভাব একদিনে পাওয়া যায় না। যেমন খারাপ নীতির দীর্ঘমেয়াদী প্রভাব আমাদের ওপর পড়েছে, তেমনি বর্তমান সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোর সুফল পেতেও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

প্রধানমন্ত্রী সংসদকে আরও জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ৬ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করেছে। যেসব শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু যাদের ব্যবসায়িক গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের এই তহবিল থেকে ৯ শতাংশ সুদে ঋণ সহায়তা দেওয়া হবে।

সংসদ সদস্য বেগম জহরত আবির আদিব চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা নিজ দেশে ফিরিয়ে নেওয়ার (প্রফিট রিপ্যাট্রিয়েশন) ক্ষেত্রে বিদ্যমান আইনি বাধাগুলো দূর করার আশ্বাস দেন।

বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির কৌশল সম্পর্কে প্রধানমন্ত্রী আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বিদেশ থেকে কোনো বাংলাদেশি বা বিদেশি নাগরিক বিনিয়োগ আনতে পারলে তাকে মোট…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী সংসদীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি: প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

বিদেশি বিনিয়োগ বাড়াতে ১.৫% কমিশন, প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা

আপডেট সময় : ০৬:২২:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬