ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন লোক নিয়োগের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য দেন। শামসুর রহমান শিমুলের অনুপস্থিতিতে তাঁর তারকা চিহ্নিত প্রশ্নটি উত্থাপন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব।

কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল কালামের সরকারি শূন্য পদে নিয়োগ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সংসদকে আমি এতটুকু জানাতে চাই যে সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে। সেগুলোকে আরও গতিশীল করার জন্য এবং দেশের মানুষকে সহজে ও সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কিছু নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করছে।’ তিনি আরও যোগ করেন, ‘যত দ্রুত সম্ভব আমরা এই পদগুলোতে (শূন্য পদ) নিয়োগ প্রক্রিয়া শুরু করব, ইনশাআল্লাহ।’

সংসদ অধিবেশন বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয়। অধিবেশনের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ছিল। এই সময়ে প্রধানমন্ত্রী তারকা চিহ্নিত পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি এবং বিভিন্ন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাব দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:৩৩:১২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬