ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ফেনীতে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা, উভয়কেই কারাগারে পাঠাল আদালত

ফেনীতে একে অপরের বিরুদ্ধে দায়ের করা মামলায় স্বামী-স্ত্রী উভয়কেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে পারিবারিক বিরোধ আপস মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি না হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এই আদেশ দেন।

সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমন গত অক্টোবর মাসে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন। মামলার অভিযোগ অনুযায়ী, বিয়ের মাত্র দুই মাস পর নাসিমা আক্তার পূর্বপরিচিত এক ব্যক্তির সহযোগিতায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। এই ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে নাসিমা আক্তারের বিরুদ্ধে আদালতে চুরির মামলা দায়ের করেন।

অন্যদিকে, নাসিমা আক্তারও তার স্বামী মো. সুমন এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ এনে পাল্টা মামলা দায়ের করেন। ফেনী কোর্টের ইনস্পেক্টর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি মামলারই শুনানি শেষে পারিবারিক বিরোধ আপসের মাধ্যমে সমাধান না হওয়ায় আদালত স্বামী ও স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

ফেনীতে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা, উভয়কেই কারাগারে পাঠাল আদালত

আপডেট সময় : ০৭:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬