সিলেটের ওসমানীনগর উপজেলার সার্বিক উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের কাছে ৬ দফা দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। দীর্ঘদিনের অবহেলা, অবকাঠামোগত সংকট এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা দূর করতেই এই দাবিগুলো উত্থাপন করা হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন উপদেষ্টার কাছে দেওয়া এই দাবিনামায় এলাকার জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো তুলে ধরা হয়।
দাবিনামায় উল্লেখ করা হয়েছে, সিলেট গ্যাস উৎপাদন অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও ওসমানীনগরের অনেক এলাকা এখনো গ্যাস সংযোগ থেকে বঞ্চিত। দ্রুত আবাসিক ও বাণিজ্যিক খাতে গ্যাস সংযোগ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া ওসমানীনগরকে পৌরসভা ঘোষণা, নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক সরঞ্জাম সরবরাহ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের দাবিও জানানো হয়েছে। উপদেষ্টা স্থানীয়দের এসব দাবি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দিয়েছেন।
রিপোর্টারের নাম 

























