ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

মাধবপুরে ২০ বছর ধরে ঠাঁয় দাঁড়িয়ে সংযোগ সড়কহীন ব্রিজ, অকেজো ১২ লাখ টাকা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে একটি ব্রিজ নির্মাণের দুই দশক পেরিয়ে গেলেও আজও নির্মিত হয়নি এর সংযোগ সড়ক। ফলে ১২ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সরকারি অবকাঠামোটি কোনো কাজেই আসছে না। দীর্ঘ সময় অব্যবহৃত থাকায় ব্রিজে শ্যাওলা জমেছে এবং বিভিন্ন স্থানে রেলিং ভেঙে পড়ছে। জরাজীর্ণ এই ব্রিজটি এখন এলাকাবাসীর জন্য কেবলই এক আক্ষেপের নাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজিবাজার-বাঘাসুরা-ছাতিয়াইন বাজার সড়কের রূপনগর এলাকায় একটি খালের ওপর পুরোনো ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০ বছর আগে এই নতুন ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। তবে ভূমি সংক্রান্ত জটিলতা ও স্থানীয় প্রভাবশালীদের বাধার কারণে সংযোগ সড়কটি আর করা সম্ভব হয়নি। বর্তমানে মাত্র দুই শতক জমির অভাবে এই বিশাল প্রকল্পটি অকেজো হয়ে পড়ে আছে। এলাকাবাসী দ্রুত ভূমি সমস্যার সমাধান করে সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে ব্রিজটি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাফ নদী ও সাগরের অব্যাহত ভাঙনে ভিটেমাটি হারা শাহপরীর দ্বীপের মানুষ

মাধবপুরে ২০ বছর ধরে ঠাঁয় দাঁড়িয়ে সংযোগ সড়কহীন ব্রিজ, অকেজো ১২ লাখ টাকা

আপডেট সময় : ১২:৫২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬