ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বিছানাকান্দিতে নিখোঁজ শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিলেটের পর্যটনকেন্দ্র বিছানাকান্দিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শান্ত বণিকের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার বিকেলে তিন বন্ধুর সঙ্গে বিছানাকান্দি এলাকায় বেড়াতে গিয়ে জলাশয়ে গোসলে নামেন শান্ত। একপর্যায়ে তিনি পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার ওই জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শান্তর পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া ও স্থানীয় হাসপাতাল থেকে মৃত্যু সনদ পাওয়ার পর মরদেহ ক্যাম্পাসে নেওয়া হবে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

বিছানাকান্দিতে নিখোঁজ শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:১৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬