ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতবাড়ি থেকে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার পূবাসা এলাকার একটি বাসা থেকে সাপটি উদ্ধারের পর বন বিভাগের সহায়তায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে পূবাসা খান মঞ্জিল নামের একটি বাড়িতে অজগরটি ঢুকে পড়লে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারের পর অজগরটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। পরবর্তীতে রাত ১০টার দিকে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গহীন অরণ্যে ছেড়ে দেওয়া হয়। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণে তারা দ্রুততম সময়ের মধ্যে এই উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

আপডেট সময় : ১০:০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬