ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

গ্রাহকদের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে সিলেটে গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

ইসলামী ব্যাংকের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সিলেটে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, সিলেট। মঙ্গলবার সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নগরীর তালতলা, জিন্দাবাজার, লালদিঘীরপাড়, আম্বরখানা, দক্ষিণ সুরমা, শাহপরান ও শিবগঞ্জ এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার সামনে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের অপসারণ, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রাহক স্বার্থ সংরক্ষণ, এস আলম গ্রুপ ও তাদের সহযোগীদের বয়কট এবং গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখার সামনে সচেতন গ্রাহকদের সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক গ্রাহক অংশগ্রহণ করেন। কর্মসূচির সময় গ্রাহক ফোরামের আহ্বানে ব্যাংকের কর্মকর্তারা প্রতীকী কলম বিরতি পালন করেন বলে আয়োজকরা দাবি করেন।

নগরীর জিন্দাবাজার শাখার সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্যাংকের গ্রাহক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার। মাওলানা ইকবাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শিক্ষাবিদ ড. এ এইচ এম সোলায়মান, এসএম মাহমুদ হোসেন, আব্দুল আলী শাহীন, কামারুজ্জামান এবং হাফিজ সৈয়দ আব্দুল আহাদ। শাহপরান শাখার সামনে বক্তব্য দেন মাওলানা সাইফুল ইসলাম। শিবগঞ্জ শাখার সামনে বক্তব্য দেন সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর সোহেল আহমদ রিপন ও নজরুল ইসলাম।

তালতলা শাখার সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট জামিল আহমদ রাজু। লালদিঘীরপাড় শাখার সামনে বক্তব্য দেন অ্যাডভোকেট ইয়াসীন খান, আনোয়ার হোসেন পাঠান ও সিদ্দিক আহমদ। আম্বরখানা শাখার সামনে বক্তব্য দেন ক্বারী মাওলানা আলাউদ্দিন ও মাওলানা জুনাইদ আল হাবীব। পৃথক কর্মসূচিতে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের ধর্মপ্রাণ মানুষের শ্রম, ত্যাগ ও আস্থার প্রতীক। দেশের ভেতরে ও বাইরে কোটি গ্রাহকের বিশ্বাসের এ প্রতিষ্ঠানকে ধ্বংস হতে দেওয়া হবে না।

বক্তারা অবিলম্বে ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানান। একই সঙ্গে গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত ও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

গ্রাহকদের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে সিলেটে গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৮:৩১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬