ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

কুমিল্লার লালমাইয়ে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবার চরম সিদ্ধান্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুমিল্লার লালমাই উপজেলায় মাদকাসক্ত ছেলের বেপরোয়া আচরণ ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে নিজের বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অভিযুক্ত বাবার নাম কাজী হিরন এবং নিহত যুবকের নাম মোহাম্মদ উল্যাহ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মোহাম্মদ উল্যাহ দীর্ঘ সাত বছর ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া ও মারধর করতেন। এমনকি তার উশৃঙ্খল আচরণের কারণে তার বৈবাহিক জীবনও টেকেনি। মাদক সেবনের অভিযোগে তিনি এর আগে জেলও খেটেছেন। ঘটনার দিন অতিষ্ঠ হয়ে কাজী হিরন নিজেই হত্যার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের গলাকাটা লাশ উদ্ধার করেছে। অভিযুক্ত বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন, অন্যথায় পরিণতি ভয়াবহ হবে: জামায়াত

কুমিল্লার লালমাইয়ে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবার চরম সিদ্ধান্ত

আপডেট সময় : ০৯:৪৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬