ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চোর সন্দেহে এক যুবককে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়ন থেকে ওই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে চোর সন্দেহে ওই যুবককে আটক করে স্থানীয়রা। এরপর তাকে বাড়ির উঠানে একটি গাছের সাথে বেঁধে রাতভর অমানবিক নির্যাতন চালানো হয়। তীব্র মারধরের ফলে ভোরের দিকেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, হত্যার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশি তদন্ত ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪

আপডেট সময় : ০৮:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬