ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

টঙ্গীতে আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত টঙ্গী পূর্ব আরিচপুর এলাকায় এই তাণ্ডব চলে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং নেতা রাপ্পি ওরফে পিস্তল বাপ্পি এবং ভাদাইম্মা সবুজ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে উভয় পক্ষের অর্ধশতাধিক সদস্য দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালীন বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও অন্তত ২০ থেকে ২৫টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

টঙ্গীতে আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র

আপডেট সময় : ০৭:১৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬